• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:০০:৪২ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার

২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার

অনলাইন ডেস্ক: চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

২৪ জুলাই শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

স্পিকারের দেশে ফেরার মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তিনি শুক্রবার অথবা শনিবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। পদত্যাগের পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যেই স্পিকারের নির্ধারিত সময়ের আগেই চিকিৎসাসফর সংক্ষিপ্ত করে দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us