• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:৪৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:০১:০৮

বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনিরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
২৩ জুলাই ‎বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত মনিরুজ্জামান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে এবং মাভাবিপ্রবির আইসিটি বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।

২৪ জুলাই ‎শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
‎
‎এদিকে মনিরুজ্জামানের মর্মান্তিক মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
‎
‎এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

‎তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক বহন করার ধৈর্য ও শক্তি দান করেন।
‎
‎মনিরুজ্জামানের মৃত্যুতে আইসিটি বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ বিরাজ করছে। সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০