• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ দুপুর ০১:৪৩:১৮ (16-Mar-2026)
  • - ৩৩° সে:
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

নিজস্ব প্রতিবেদক: নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন।নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারটি প্রদান করেন। ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।এছাড়া, অনুষ্ঠানে আটটি বিভাগ থেকে ৩৯ নারী মনোনীত ছিলেন, যাদের মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন: খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার, ঢাকার আফরোজা ইয়াসমিন।পুরস্কার বিতরণের মাধ্যমে দেশের নারী শিক্ষার উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।