• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৭:৩৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

২৪ মে ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৫৯

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উদ্দেশে আগামীকাল রোববার (২৫ মে) সরকারি বাসভবন যমুনায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। 

২৪ মে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত হবে বৈঠকটি। 

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

এদিকে, আজ শনিবার (২৪ মে) বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা । সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২