• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৪৮:৪০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ

১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০

কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।

১৩ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় শিশুদের ইফতারে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Ad

উপজেলার বিভিন্ন এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে খেজুর তুলে দেওয়া হয়, যাতে এতিম শিশুরা ইফতারের সময় তা উপভোগ করতে পারে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



Follow Us