• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ১১:০৩:৪৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রবাসীদের অংশগ্রহণে মালদ্বীপ বিএনপির ইফতার মাহফিল

১৪ মার্চ ২০২৬ সকাল ১০:০৪:১৩

প্রবাসীদের অংশগ্রহণে মালদ্বীপ বিএনপির ইফতার মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মালদ্বীপে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় রাজধানী মালের প্রাণকেন্দ্রে’র অবস্থিত একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর শিকদার, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা.লি.-এর সিইও মাসুদুর রহমান, মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, মোহাম্মদ ফারুক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ইফতারে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, মালদ্বীপ বিএনপিও এর অংগসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬