ডেস্ক রিপোর্ট: গতকাল ১৩ মার্চ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা স্বস্তিদায়ক বৃষ্টিতে ভিজেছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির দেখা মিলেছে। এতে ভ্যাপসা গরমের তাপ কমলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
আবহাওয়া দফতর জানায়, আজ ১৪ মার্চ শনিবার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


১৫ মার্চ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

১৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এইদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার ও বুধবার (১৭-১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব ৮ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে বুধবার সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া দফতর আরও জানায়, আগামী ৫ দিনও দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available