• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৩:০৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ট্রাম্প

১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৫:৫৮

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও মার্কিন বাহিনী সম্পর্কিত গোপন গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে কিছুটা সহায়তা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৩ মার্চ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যমও জানিয়েছে, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্যবস্তু করতে সাহায্য করছে।

Ad
Ad

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) হয়ত তাদের (ইরানকে) একটু-আধটু সাহায্য করছেন—হ্যাঁ, এমনটা হতে পারে।” তিনি আরও যোগ করেন, ‘পুতিন হয়ত মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। আর তিনি হয়ত ভাবেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?… হ্যাঁ, আমরাও তাদের সাহায্য করছি।”

Ad

ট্রাম্প ইঙ্গিত দেন, বৈশ্বিক শক্তিগুলো প্রায় একইভাবে পরিস্থিতি দেখে। তার ভাষায়, ১চীনও একই কথা বলবে—তারা এ ধরনের সাহায্য করে, আমরাও করি।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মস্কো তেহরানকে মার্কিন সামরিক শক্তি সংক্রান্ত তথ্য দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের সুনির্দিষ্ট অবস্থান অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮











Follow Us