জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমান এর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন।বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, বৈঠক শেষে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।