• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩২:০০ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ৬ জন

১২ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৪৫:০৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে ছয়জনকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। এবার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আবদুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

Ad

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ করে ১১ জানুয়ারি বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির পর গ্যাজেটও প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Ad
Ad

নিয়োগ পাওয়া ছয় উপদেষ্টার মধ্যে পাঁচজন আগেও একই পদে ছিলেন তারা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এই তালিকায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

তাঁদের মধ্যে মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই তালিকায় এই তালিকায় আরও একজন ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচটি ইমাম)। প্রথমে তিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ছিলেন। পরে তাকে রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়।

১৯৫৭ সালের ২৮ জানুয়ারি জন্ম নেওয়া কামাল চৌধুরী নামে পরিচিতি সাবেক এই আমলা একজন আধুনিক বাঙালি কবি। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে গত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে অবসর গ্রহণ করেন।

এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্ভবত তাকে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় ‘অ্যাম্বাসেডর-অ্যাট লার্জ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগেও তিনি এই পদে ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
পৌর মেয়র থেকে প্রতিমন্ত্রী রাজবাড়ীর খৈয়ম
১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৯:৩৩







বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬


Follow Us