• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৫০:১৫ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা দেবে সরকার

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৪:০৫

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা দেবে সরকার

ডেস্ক রিপোর্ট: টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগে পাওয়া বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয়কৃত অর্থ তাঁর লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুসারে যেসব গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

এ ক্ষেত্রে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য সংরক্ষণ, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ নিরূপণ এবং প্রণোদনাসহ বিদ্যুতের মূল্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে।

প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। কোনো অবস্থাতেই তা নগদে দেওয়া যাবে না। তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে না।

এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে নীতিগত সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করেছে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আওতাধীন সব জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:২০



মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:০৬


নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৩০