অনলাইন ডেস্ক: রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান।
তবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনা কথা জানান প্রশাসক।
প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল চারটার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। হকাররা সেখানে বসবেন। সপ্তাহে সাতদিন তাদেরকে সব জাগয়ায় বসতে দিত পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়মের অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
সূত্র: ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available