• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:২৪:৫৩ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, জানা গেল মুক্তির তারিখ

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:৫৬

‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, জানা গেল মুক্তির তারিখ
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি দারুন সাড়া ফেলেছিল। এরপর থেকেই দর্শকের অপেক্ষা দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’র মুক্তি নিয়ে। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে শোনা গিয়েছিল। আর এবার জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ।

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে, সিনেমটির বেশ কিছু দৃশ্যের নতুন করে শুটিং করা হয়েছে। আর এ কারণেই বলা হয়েছিল মুক্তি পিছিয়ে যাবে সিনেমাটির। তবে ২ সেপ্টেম্বর বুধবার নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্ট দিয়ে এসব খবর উড়িয়ে দিয়েছে। পোস্টে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবরই দর্শকদের জন্য ‘জেলার ২’ নিয়ে আসছেন তারা।  

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। সিনেমাটি বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছিল। আর সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন রজনীকান্ত। আবারও নতুন কিস্তিতে এই চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে বিজয়া পান্ডিয়ানের চরিত্রে থাকছেন রম্যা কৃষ্ণন। সিনেমার গল্প কেমন হতে যাচ্ছে সে বিষয়ে বোঝা যাচ্ছে না।

তবে শোনা যাচ্ছে প্রথম সিনেমা যেখান থেকে শেষ হয়েছিল নতুনটা সেখান থেকেই শুরু হবে। সিনেমাটি মুক্তির পর জানা যাবে কী ঘটেছিল জেলার ও তার ছেলের সঙ্গে। সিনেমাটির টুইস্ট জানার অপেক্ষায় আছে দর্শক।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬