• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪১:৩৪ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রাণ-আরএফএলের ‘গেট দ্য চ্যালেঞ্জ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৩০ নভেম্বর

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩৬

প্রাণ-আরএফএলের ‘গেট দ্য চ্যালেঞ্জ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৩০ নভেম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের কনটেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক কনটেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করতে আগামীকাল ৩০ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হবে ‘গেট দ্য চ্যালেঞ্জ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এটি সকাল সাড়ে ১১টায় পুলিশ প্লাজা কনকর্ডের (লেভেল ৬) এমসিসিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পণ্য সৃজনশীলভাবে উপস্থাপনের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরি করেছেন। এতে সেরা ৭ জন কনটেন্ট নির্মাতাকে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন

যাদের সাজা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে: কাদের গনি চৌধুরী

আয়োজকরা জানান, দেশের কনটেন্ট নির্মাতাদের সৃজনশীল কাজে উৎসাহিত করা, নতুন প্রতিভা তুলে আনা এবং ডিজিটাল মাধ্যমে মানসম্মত কনটেন্ট তৈরিতে আগ্রহ বাড়ানো এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি কামনা ও প্রতিবেদন প্রচারের জন্য অনুরোধ করেছে আয়োজক প্রতিষ্ঠান।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯