• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৫৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৮:১২

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, সাংবাদিকদের কোনো আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে। একই সঙ্গে ভুল, অসত্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, বৈঠকে সাংবাদিক নেতারা বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেছেন। সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে সরকার কাজ করবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই। তবে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিস্তার কীভাবে ঠেকানো যায়, সে বিষয়ে সাংবাদিক নেতা ও গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রস্তাব প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, নিবন্ধিত ইলেকট্রনিক, প্রিন্ট বা অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। এ ধরনের একটি ব্যবস্থা থাকলে সাংবাদিকরা আরও অবাধে কাজ করতে পারবেন।

তবে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার নিয়েও সতর্ক করেন তিনি। তিনি বলেন, মূলধারার গণমাধ্যমে কাজ না করেও কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে অপপ্রচার ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের সম্মানহানির ঘটনাও ঘটছে।

অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়েবসাইটভিত্তিক সংবাদমাধ্যমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে সংবাদ প্রচারের পার্থক্য রয়েছে। প্রকৃত সাংবাদিক কে, তা নির্ধারণে একটি সংজ্ঞা ও মাপকাঠি প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:০৩





ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:১৪

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:০৯