• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৪:০০ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৩:০০

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। (৪ অক্টোবর রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় গত ২ অক্টোবর শুক্রবার আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের বহনকারী ফ্লাইটটি ওইদিন সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টা ৮ মিনিটের দিকে ফ্লাইটটি পার্কিং করে। এরপর যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। পরবর্তীতে ইমিগ্রেশন শেষে তারা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

অভিযোগে আরও বলা হয়, ওই সময় বিমানবন্দরে আগমনী যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সংকট দেখা দেয়। ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। অন্যদিকে লাগেজ আসতে বিলম্ব হওয়া এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে ওঠেন এবং অশোভন আচরণ করতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

এরপর মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তাফতার করা হয়। পরদিন শনিবার তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪







সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৮:১০