• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৪:০০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ আমলের অপরাধ তদন্তে সব দলকে গণশুনানির চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৪:৪৪

আওয়ামী লীগ আমলের অপরাধ তদন্তে সব দলকে গণশুনানির চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২৫ নভেম্বর বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হবে। কোনো ঘটনা যাতে তদন্তের বাইরে না থাকে, সে জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তথ্য ও অভিযোগ চাওয়া হচ্ছে। ভুক্তভোগী, নির্যাতিত পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি: চিফ প্রসিকিউটর

তিনি আরও জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে আশ্রয়-প্রশ্রয় দেওয়া কিংবা দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগও খতিয়ে দেখা হবে। এসব ক্ষেত্রে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে বিচারের সুযোগ রয়েছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ বিভিন্ন ব্যক্তির গুমের অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব ঘটনার বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। শিগগিরই তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ

চিফ প্রসিকিউটর আরও জানান, গুমের কিছু মামলার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। কয়েকটি মামলা শুনানির পর্যায়ে রয়েছে। ব্যাপক ও পদ্ধতিগত গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারের আওতায় আনার বিষয়েও কার্যক্রম চলছে।

এর আগে ১২ নভেম্বর জেলা পর্যায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের উদ্যোগের কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর। ওই পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জেলায় গিয়ে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ এবং অভিযোগ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:১০



গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:০৭