স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের চোখধাঁধানো ওভারহেড কিকের গোলে কাতারের আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ওয়েস্ট জোনের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে সৌদি ক্লাবটি।
ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ২২ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে সমতায় ফেরে আল সাদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের খেলোয়াড় নওয়াফ বু ওয়াশলের দিকে থুতু ছোড়ার অপরাধে লাল কার্ড দেখেন ওয়াদ। ফলে ১০ জনের দলে পরিণত হয় আল সাদ।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স।
এদিকে, ১৬ দলের লিগ পর্ব থেকে শীর্ষ আটটি দল আগামী মার্চে পরবর্তী রাউন্ডে খেলবে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল ও মে মাসে সৌদি আরবে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available