• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪০:৪৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ

২৪ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৩৯

অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার বিষয়ে নির্দেশনা জারি করেছে আইন ও বিচার বিভাগ।

গত ২২ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব: মাহদী আমিন

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনাটি রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বিচারকদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া বিভাগীয় স্পেশাল জজ, স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, শ্রম আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকদের কাছেও নির্দেশনাটি পাঠানো হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩