অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৪৯৭ জনকে গ্রেফতার ও ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
২৫ নভেম্বর বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৬৪, তেজগাঁও বিভাগ ১০০, মিরপুর বিভাগ ১১৭, গুলশান বিভাগ ৪১ ও উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাত বোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available