• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৯ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যা মামলা

সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:১০

সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আদালত।

১৭ নভেম্বর মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি আজ

গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আজ (মঙ্গলবার) রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

আজ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায়

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায়, সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না। অপরাধ সংঘটনে সহযোগিতা এবং তা প্রতিরোধে কোনো ভূমিকা না রাখার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২