• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:২৭ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেফতার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:১৫

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেফতার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

১৭ নভেম্বর মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর মধ্যে সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, যাদের ছবি সামনে এসেছে, তাদের গ্রেফতারে গতকাল থেকে সেখানে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন তিনি। জাহেদ উর রহমান বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে, সেই অধিকার তাদের রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

আরও পড়ুন

‘ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’

তিনি আরও বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক হারে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।

পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের সতর্ক করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:০৩