• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৫৬:০১ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

মাগুরার আলোচিত শিশু ধর্ষণের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

৯ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৮:৩১

মাগুরার আলোচিত শিশু ধর্ষণের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার (৬ মাস) মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী-শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

৯ মার্চ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। 

এ সময় হাইকোর্ট বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন। এটা অন্যায়। ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০