• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩১:৩৬ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির লাগাতার কর্মসূচি ঘোষণা

১১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫০:১৭

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির লাগাতার কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিনই দিল্লির যন্তরমন্তরের দিকে মিছিল করা হবে।

১০ অক্টোবর শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। তবে পুলিশি বাধায় তাঁরা সেখানে পৌঁছাতে পারেননি। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

দলটির ভারপ্রাপ্ত প্রধান অজিঙ্কা সিন্ধে বলেন, ‘জ্ঞানেশ কুমার যত দিন পদত্যাগ না করছেন, তত দিন প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’

ভারতীয় পুলিশের দাবি, শুক্রবার ও শনিবার মিলিয়ে সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। তিনি মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশে অজিঙ্কা বলেন, পুলিশ যেখানে তাঁদের আটকে দেবে, সেখানেই যেন তাঁরা অবস্থান নিয়ে জায়গাটিকে যন্তরমন্তরে পরিণত করেন। পুলিশি বাধার কারণে নির্ধারিত বিক্ষোভস্থলে পৌঁছাতে না পারলে সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চার সাবেক মুখ্যমন্ত্রীকে শনিবার আটক করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। পুলিশি বাধা ও ব্যাপক আটকের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
১১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৩:৫৩