• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:২৪:৪১ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

১০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৪:৩৮

স্বপ্নশীলন স্কুলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ১০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নশীলন স্কুলে বিশেষ আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মেন্টাল হেলথ কাউন্সেলর ও উদ্যোক্তা পরামর্শক জেরিন হান্নান প্রাণবন্ত ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, আচরণগত সমস্যা চিহ্নিতকরণ এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং শিক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা, নির্বাহী সভাপতি আনিসুর রহমান, অধ্যক্ষ তাহমিনা আক্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও পরামর্শসভার মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মানসিক সুস্থতা ও ইতিবাচক বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

স্বপ্নশীলন স্কুলের এ আয়োজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্থ মানসিক বিকাশ এবং শিশুদের জন্য আনন্দময়, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০