• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৭:৫৬ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা, হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৪

রিয়াদে হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা, হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি জোটের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা ওয়াশিংটন বিবেচনা করছে বলে জানান তিনি।

জিও নিউজের খবরে বলা হয়, ১০ অক্টোবর শনিবার গভীর রাতে বিমানবন্দরটিতে প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা মাত্রই সাম্প্রতিক হামলার বিষয়টি জানতে পেরেছি। তাই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এর আগেও সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি ভালো নয়। এটি মোটেও ভালো কিছু নয়। এতে আমি সন্তুষ্ট নই।’

সূত্র: জিও নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০