অনলাইন ডেস্ক: বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায় সংক্রান্ত একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
৫ জুলাই রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ের বিষয়ে একটি বিস্তৃত নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে, বিয়ের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন, আদায় পদ্ধতি এবং কার্যকর উপায় নির্ধারণে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এর মাধ্যমে বিবাহে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে।
এতে আরও উল্লেখ করা হয়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর সংশ্লিষ্ট ধারায় বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available