• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:৪৮:১১ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম

৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০

আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামীকাল সোমবার গাজীপুরের কালীগঞ্জ যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা।

৫ জুলাই রোববার বিকেলে এ তথ্য জানিয়েছে এনসিপির মিডিয়া সেল।

মিডিয়া সেল জানায়, সোমবার বিকাল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের একদফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

এনসিপি নেতৃবৃন্দের আগমন উপলক্ষে কালীগঞ্জে দলটির নেতারা ব্যস্ত সময় পার করছেন। আয়োজকরা দেশব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধনী এ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us