• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১২:৩৫ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, চার শিশুসহ গুলিবিদ্ধ ৮

৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৪৩

নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, চার শিশুসহ গুলিবিদ্ধ  ৮

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ৪ জুলাই শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। আহত সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা সংকটাপন্ন।

আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত চলছে।

এদিকে, গোলাগুলির ঘটনার কিছু সময় পরই কোনি আইল্যান্ড থেকে প্রায় ৪৭ মিনিটের দূরত্বে অবস্থিত নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নরওয়ের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১০


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯



এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
এশিয়া কাপে নারীদের জয়ের হ্যাটট্রিক
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪