• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৩:১৭ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

সাইদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:১৭

সাইদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞেসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

২৪ নভেম্বর মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এই রিমান্ড আবেদন করেন।

গত ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তার ৭ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি।

আরও পড়ুন

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১৭৬ জনকে আসামির মধ্যে সাঈদ খোকনকে এজাহারনামীয় ২৯ নম্বর আসামি করা হয়।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭