• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৯:৩৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের চিন্তা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন: বিরোধীদলীয় নেতা

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩১:৫৮

দেশের চিন্তা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের কথা চিন্তাভাবনা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল, কিন্তু সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৫ নভেম্বর বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

আরও পড়ুন

পল্টনে আওয়ামী লীগ নেতা আটক, ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে ধানাইফানাই করার পরই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তম স্বার্থে যদি প্রয়োজন হয় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।

সফরকালে বিরোধীদলীয় নেতা অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দু’দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

গ্রামীণ ব্যাংকে হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধু মালয়েশিয়ার সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন।

জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেন। ওইসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ দলের সিনিয়র নেতারা।

আরও পড়ুন

নিজ স্বার্থে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:০৭


আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০






আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫