আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানানো হয়।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাও নিং বলেন, প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে চীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতে হতাহতের ঘটনায় আমরা দুঃখিত। যে কোনো উত্তেজনা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত বন্ধ করা উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে বলেও মনে করে বেইজিং।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available