• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১৭:৩৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪১:৫১

মানিকগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার শিবালয় উপজেলার ২০০০ ব্যাচের আয়োজনে টেপড়া এলাকার পাওয়ার গ্রিড বাংলাদেশ এর হলরুমে এ আয়োজন করা হয়।

Ad
Ad

ইফতার মাহফিলে শিবালয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, উথলী আব্দুল গনি সরকারী উচ্চ বিদ্যালয়, শাকরাইল উচ্চ বিদ্যালয়, রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়, নালী বরুরিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়, মালুচী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তেওতা একাডেমি।

Ad

অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রাক্তন ছাত্রবন্ধু উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা স্মৃতিচারণ করেন এবং ভ্রাতৃত্ববন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে পুরোনো বন্ধুদের একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এসএসসি ২০০০ ব্যাচ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:৪৮


যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৫১


ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৫৫

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:০৩

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪০


Follow Us