• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৩৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২১:৩৯

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন ভারতের কোচবিহার জেলা-এর দিনহাটা সাহেবগঞ্জ এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জ এলাকার জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।

পুলিশ জানায়, নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এ সময় ৮০ পিস ইয়াবাসহ খালিসা কোটাল গ্রামের মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক দুই ভারতীয় নাগরিককে বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭