• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১৭:৩৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

বাড়ির উঠানে দাদির, পাশের সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:৩২

বাড়ির উঠানে দাদির, পাশের সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিতে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দিবাগত মধ্যরাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে।

Ad
Ad

‎নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

Ad

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

‎সোহেল রানা নামের এক নিকট আত্মীয় জানান, গত রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে দুর্বৃত্তরা। কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

‎ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
ভালোবাসা-টাকা দুটোই আমার লাগবে: ডেইজি শাহ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০০:৪৮


যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
যেসব বিভাগে বৃষ্টি হতে পারে আজ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:৫১


ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৫৫

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:০৩

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪০


Follow Us