• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৪৬:০৯ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

বড় ভূমিকম্পের শঙ্কা: প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৬:২৯

বড় ভূমিকম্পের শঙ্কা: প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অঞ্চলে সবশেষ ৯৬ বছর আগে ১৯৩০ সালের সর্বোচ্চ ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের ৬৫ বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল ৬ বার। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত করে কিছু বলা না গেলেও প্রায় শত বছর পার করা এসব প্লেট যেকোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বাসাবাড়িসহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি।

গত বছরের ২১ নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয় নরসিংদীতে। ইন্দো-বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল ৫ দশমিক ৭ মাত্রা। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকজনের প্রাণহানী ঘটে। আর মাত্র তিন মাসের মাথায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সারাদেশ।

Ad
Ad

চলতি মাস শেষ হওয়ার আগেই ১০ দফা ভূকম্পন। গড়ে প্রায় দুই দিনে একটি। এমন ঘনঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস?

Ad

এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে শক্তি সৃষ্টি হয়। শক্তিগুলো জমা হতে হতে যদি আর জায়গা না পায় তখন সেটা বিস্ফোরণ ঘটে, শক্তিটুকু বের হয়ে আসে। এমতাবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে।

তিনি আরও বলেন, বিল্ডিং এসেসমেন্ট করতে হবে। সেটা ইঞ্জিনিয়ারদের শেখাতে হবে। আর সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বাড়ি ও স্থাপনাগুলোর মালিক, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, না হয় তো তারা করবে না।

সবশেষ ১৮৯৭ সালের ১২ই জুন 'গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক' ছিল ৮ মাত্রারও বেশি। গবেষণা বলছে, বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে ও অতি নিকটের ফল্ট লাইনগুলোর ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। ৮ এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা ২৫০ থেকে হাজার বছর পর পর ফিরে আসে।

এদিকে, পরিসংখ্যান বলছে, শুধু রাজধানী ঢাকায় ২১ লাখ বাসাবাড়ি আছে। যার ৩০ শতাংশই ৬ তলার বেশি। এগুলোর ৯০ শতাংশই ভূমিকম্প সহনীয় নয়। আর সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে শত শত।

ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, আমাদের নতুন ছোট ছোট ভূমিকম্প নিয়ে চিন্তা ও উদ্বেগেরও কিছু নেই। কিন্তু অতীতে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে, ওগুলো নিয়ে চিন্তার বিষয় আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:৫৫

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:০৩

পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
পরকীয়ার কারণে সংসার ভাঙছে বিজয় থালাপতির
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৪০


শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার
শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:২২



ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫১:১৩



Follow Us