• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২১:৩৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিচ্ছেন ট্রাম্প

২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:৩০

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এ তথ্য জানান।

সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় জেলেনস্কি বলেন, সর্বশেষ বৈঠকে ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করে কিয়েভ।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আরও সহায়তা চান। সামনে শীত মৌসুমে রুশ হামলা মোকাবিলায় দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, শীতকাল পার করতে যুক্তরাষ্ট্রের মোট প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের প্রায় ৫ শতাংশ ইউক্রেনের প্রয়োজন হতে পারে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রয়োজন হতে পারে আরও বেশি।

তবে লাইসেন্স দেওয়া হলেও ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এক বছরের বেশি সময় লাগতে পারে। ফলে এই উদ্যোগ তাৎক্ষণিকভাবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করতে পারবে না।

এর আগে জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। পরে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে শুক্রবার রাশিয়ার একটি ড্রোন কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। তাদের দাবি, রাশিয়া এখন দিনের বেলাতেও কিয়েভে ড্রোন হামলা চালাচ্ছে।

হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি এটিকে সামরিক দিক থেকে যুক্তিহীন ও ভয়াবহ হামলা বলে মন্তব্য করেছেন।

হামলায় আবাসিক ভবনটির নবম ও দশম তলার কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একটি ডাকঘরেও হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় আরও একজন নিহত হয়েছেন।

সূত্র: ইউরোনিউজ ও এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:১৭

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১৭

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৪৩