• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:১০:০২ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ

২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:১৭

শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও জনপ্রিয়তা বাড়ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর একটি ভিডিওতে ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে।

ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সের তথ্য অনুযায়ী, ওই ভিডিওতে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি। ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখের বেশি বার।

শ্রীলীলা নিয়মিত ইনস্টাগ্রামে ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিগত মুহূর্ত ও কাজের বিভিন্ন ছবি-ভিডিও প্রকাশ করেন। তবে আলোচিত এই ভিডিওটির প্রতিক্রিয়া তাঁর অন্যান্য পোস্টের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আরও পড়ুন

আলিয়ার স্পষ্ট বার্তা, সালমানের সিনেমায় নতুন মোড়! কী ঘটছে বলিউডে?

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করছেন তিনি। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর একটি ছবির কাজ শেষ হয়েছে বলে চলতি বছরের জুলাইয়ে প্রযোজক ভূষণ কুমার জানিয়েছিলেন।

এ ছাড়া ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান—উধিরাম: দ্য ব্লাড উড’ ছবিতেও অভিনয় করছেন শ্রীলীলা। ছবিটিতে ধানুশ, মাম্মুট্টি, সাই পল্লবী ও শ্রীলীলা অভিনয় করেছেন।

বর্তমানে শ্রীলীলার হাতে আরও কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

আরও পড়ুন

শাকিবের ‘মোহাব্বাত’-এ কিয়ারা আদভানি? প্রযোজকের এক পোস্টে তোলপাড়

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩