ডেস্ক রিপোর্ট: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ ২৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ডেমরা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইনসহ বিস্তীর্ণ এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো—সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজীনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available