• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৩:০৩ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘে গাজায় ইসরায়েলের 'গণহত্যা'র তীব্র নিন্দা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৯:১৮

জাতিসংঘে গাজায় ইসরায়েলের 'গণহত্যা'র তীব্র নিন্দা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে 'গণহত্যা' হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

২৩ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পেদ্রো সানচেজ বলেন, গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন কোনো রাখঢাক না রেখে দ্ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাচ্ছে।

সাধারণ পরিষদের ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, স্পেন গত আট বছর ধরে যেকোনো ধরণের আগ্রাসী যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এসেছে। তিনি বলেন, আগ্রাসন যেখানেই শুরু হোক না কেন—তা ইউক্রেন, লেবানন কিংবা ইরান যেখানেই ঘটুক স্পেন সর্বদা যুদ্ধের বিপক্ষে। আমরা সামরিক ব্যয় বৃদ্ধি করতে অস্বীকৃতি জানিয়েছি এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু করেছি।

তিনি আরও জানান, তার সরকার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের বরখেলাপ করে কোনো ধরনের আগ্রাসন পরিচালনার জন্য স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর)
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৯:০৪