• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৯:৪১ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প

৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৯:৫৭

হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৫ আগস্ট বুধবার তিনি দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।

লাস ভেগাসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তারা আলোচনার অনুরোধ জানানোর আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল।

তিনি বলেন, “আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না। সে কারণেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাই।” তবে একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন কয়েক দিন আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে—এমন দাবি অস্বীকার করেছিলেন।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪