• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:১৮:৩৭ (06-Aug-2026)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন সেই দুই ইরানি নারী ফুটবলার

৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৮:২২

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন সেই দুই ইরানি নারী ফুটবলার

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর আশ্রয় নেওয়ার দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সাবেক দুই নারী জাতীয় ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিসাদে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর তথ্য অনুযায়ী, বুধবার ব্রিসবেনে আয়োজিত একটি বিশেষ নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে এই দুজনকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব দেওয়া হয়।

গত মার্চ মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। টুর্নামেন্টের একটি ম্যাচে মাঠে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান এই খেলোয়াড়েরা। দেশে ফিরে কঠোর নির্যাতনের শিকার হওয়ার তীব্র আশঙ্কায় তখন বেশ কয়েকজন ইরানি ফুটবলার অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যার মধ্যে ফাতেমেহ এবং আতেফেহও ছিলেন।

পরবর্তীতে সতীর্থদের পাঁচজন নিজেদের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরে গেলেও, পাসানদিদেহ এবং রামেজানিসাদে অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে দেশটির নাগরিকত্ব অর্জন করলেন।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ সবার জন্য খুলছে জুলাই জাদুঘর
আজ সবার জন্য খুলছে জুলাই জাদুঘর
৬ আগস্ট ২০২৬ সকাল ১০:১২:০৮







মেসির জোড়া জাদু, বড় জয় মায়ামির
মেসির জোড়া জাদু, বড় জয় মায়ামির
৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:১৩