• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৫:৫৯ (06-Aug-2026)
  • - ৩৩° সে:

পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

৬ আগস্ট ২০২৬ সকাল ১০:৩৯:৪৪

পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

ডেস্ক রিপোর্ট: আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল পুনরায় চালু হয়েছে। ৫ আগস্ট বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্র বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টা পর্যন্ত টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে প্রায় ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুটি এলএনজি টার্মিনাল মিলিয়ে মোট প্রায় ৬৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলের মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়ে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে।

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রায় দুই সপ্তাহ টার্মিনালটি বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়, যার প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতেও।

আরপিজিসিএলের চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির উদ্দিন জানান, নির্ধারিত সময় অনুযায়ী রাত ৩টা ১০ মিনিটে টার্মিনালটি পুনরায় চালু করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ সবার জন্য খুলছে জুলাই জাদুঘর
আজ সবার জন্য খুলছে জুলাই জাদুঘর
৬ আগস্ট ২০২৬ সকাল ১০:১২:০৮