আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সংসদ (নেসেট) আগামী শুক্রবার ভেঙে দেওয়া হবে। এরপর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৪ জুলাই মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।
গত নির্বাচনে নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে তাকে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হয়। সমালোচকদের মতে, এর মাধ্যমে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারগুলোর একটি গঠিত হয়।
নেসেটে বর্তমান অধিবেশনের মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংসদ বিলুপ্তির আগে নেতানিয়াহুর জোট সরকার কয়েকটি বিতর্কিত আইন পাসের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নির্বাচনের আগে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নতুন ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা আরও বাড়ার শঙ্কাও রয়েছে।
বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, ৭৬ বছর বয়সী বেঞ্জামিন নেতানিয়াহু এবারের নির্বাচনে ক্ষমতা হারাতে পারেন। তবে এর আগেও একাধিকবার জরিপের পূর্বাভাস ভুল প্রমাণ করে তিনি ক্ষমতায় ফিরেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available