• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:২২:২০ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:২৬:২৭

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, এসব নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপরও হস্তক্ষেপের চেষ্টা।

২২ আগস্ট শনিবার ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বাঘেয়ি বলেন, নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বহিঃসীমান্তীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখার অধিকার নেই।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এগুলো জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার মৌলিক নীতিও লঙ্ঘন করে।

অর্থনৈতিক জবরদস্তিকে ‘আন্তর্জাতিক অপরাধ ও অন্যায় কাজ’ হিসেবে উল্লেখ করে বাঘেয়ি সতর্ক করেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত করা হলে তা অন্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে একটি শক্তিধর দেশের ইচ্ছা ও খেয়ালখুশির ওপর নির্ভরশীল করে তুলবে।

তিনি বলেন, এ ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্বের অবক্ষয় ঘটবে এবং প্রকাশ্য ও পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার প্রত্যাবর্তনের পথ তৈরি হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ বক্তব্য এমন সময় এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিষেধাজ্ঞা ও পাল্টা পদক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তিন সচিব পদে রদবদল
তিন সচিব পদে রদবদল
২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২১


আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:১০