• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৮:৫৪ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে শুরু ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:৪২

আজ থেকে শুরু ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট: কলেরা প্রতিরোধে আজ ২২ আগস্ট শনিবার থেকে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনে প্রথম ডোজ দেওয়া হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য ১৪ দিনের ব্যবধানে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে।

গত বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে পৃথক এক কর্মসূচির মাধ্যমে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কর্মসূচির আওতায় এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতামুক্ত থাকবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সারা দেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি পরিচালিত হবে।

কলেরা ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। মুখে খাওয়ার কলেরা টিকা এ রোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তিন সচিব পদে রদবদল
তিন সচিব পদে রদবদল
২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২১


আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:১০