• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৪:৫৭ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৮:২৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

২১ আগস্ট শুক্রবার ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

বার্তায় বলা হয়, নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক সুদৃঢ় করতে নেপাল অঙ্গীকারবদ্ধ।

প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আশা প্রকাশ করেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তিন সচিব পদে রদবদল
তিন সচিব পদে রদবদল
২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২১


আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
২২ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৭:১০