আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে তিনি বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”


এর আগে খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি নতুন করে আলোচনা করার চেষ্টা করেছিলেন বলে খবর আসে ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে। তবে এ প্রতিক্রিয়া প্রকাশ করে স্পষ্ট করে দেওয়া হলো, ইরান কোনভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরে যাবে না।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনা হয়েছিল গত বৃহস্পতিবার, জেনিভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও, তার আগেই ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশের শীর্ষ কয়েকজন কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available