নিজস্ব প্রতিবেদক: সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণদান থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
২ মার্চ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি প্রদান করেন।


চিঠিতে উল্লেখ করা হয়, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ না রাখার ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিকল্প হিসেবে একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবেন, এমন অনুরোধও চিঠিতে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available