• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৮:০১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে সংঘর্ষের ভিডিও ধারণের জেরে যুবক খুন, আটক ৩

২ মার্চ ২০২৬ দুপুর ০২:০০:৫৭

বাগেরহাটে সংঘর্ষের ভিডিও ধারণের জেরে যুবক খুন, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সংঘর্ষের ভিডিও ধারণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে মাসুম (মো. মাসুম) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি উপজেলার পিলের রাস্তা এলাকায় নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০-১২ জন আহত হন। ওই সময় মাসুম ঘটনাস্থলে উপস্থিত থেকে সংঘর্ষের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।

Ad
Ad

এ ঘটনার জেরে ১ মার্চ রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অতর্কিত হামলা করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Ad

এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক জানান, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী
বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী
২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩:২৭










Follow Us